গাংনীতে অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
গাংনীতে অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক আফফান আলীর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় গাংনী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান সরেজমিনে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে যৌন হয়রানির ঘটনায় ভিকটিম এর বাবা গাংনী উপজেলা নির্বাহী অফিসার, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও গাংনী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন। তদন্ত অফিসার ফয়সাল বিন হাসান বলেন, ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফফান আলীর বিরুদ্ধে। ঘটনাটি উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ দেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেছি। এছাড়া ভিকিটিম ও তার পিতার সাথে কথা বলে তদন্ত রিপোর্ট পাঠিয়ে দেবো। উল্লেখ্য, সহড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফফান আলী একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ক্লাস চলাকালীন সময়ে যৌন হয়রানি করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা মাকে জানালে ছাত্রীর বাবা স্কুলে আসেন। এসময় শিক্ষক আফফান আলী পালিয়ে যায়। এবিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হলে তদন্ত শুরু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)