গাংনীতে গাঁজাসহ নারী আটক

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
গাংনীতে গাঁজাসহ নারী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে এক কেজি গাঁজাসহ সাহিদা খাতুন (২৮) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত সাহিদা খাতুন গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আবাসন এলাকার ইমাদুল হকের স্ত্রী। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকোপার্কে আবাসন এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে ইমাদুল ও তার সাহিদা খাতুন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার ঘরের মধ্যে থাকা আড়াই রাখা একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত সাহিদা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ``

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)