জীবননগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
জীবননগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে ছাত্রজীবনের নিরাপত্তা ও জীবননগর ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণ করে জীবননগর ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আকাশ, আহাম্মদ, ফরজ, মিনা, ইয়াদ, বাপ্পী, মনু, টুটুল প্রমুখ। মানববন্ধনে ছাত্ররা মামুনের নামে দ্রুত মিথ্যা মামলাা প্রত্যাহারসহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। জানা গেছে, গত ১৯ জুন ডিগ্রি প্রথম বর্ষের আইসিটি পরীক্ষা ছিল। ঐদিন মামুন সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে বের হয় এবং বিকেল ৩টার দিকে নিজ বাড়ীতে পৌছিয়ে জানতে পারে প্রতিবেশী ঝর্না ও পরিবারের লোকজন পারিবারিক কলহের জের ধরে তার মাকে মারাক্তকভাবে আহত করেছে। এসময় আশপাশে থাকা লোকজন তার মাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ২১ জুন মামুনের পরিবারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ২২ জুন মামুন ও তার পরিবারের লোকজনের নামে একটি মিথ্যা ডাকাতির মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)