চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে নারীর মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত সম্ভব। পারিবারিক সমঝোতা থাকলে নারী ও শিশু নির্যাতন এড়ানো যাবে। এছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুকের দাবিতে পারিবারিক কলহ সৃষ্টি হয়। যার ফলে নারী নির্যাতন ও সহিংসতার হার দিন দিন বাড়ছে। তাই সামাজিক সচেতনতা ও নারীর মতামতকে প্রধান্যের মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা দিতে হবে। তিনি আরও বলেন, ‘সুন্দর সমাজ গঠনে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।’ সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মাকসুরা জান্নাত। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)