ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বিডি ক্লিন চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে শহরের সরকারি কলেজ থেকে রেল স্টেশন প্রর্যন্ত রাস্তার দুই পাশে নোংরা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ স্লোগানে গতকাল শনিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সংগঠনের সদস্যরা এই কাজে অংশ নেয়।
সংগঠনের সদস্যরা জানান, ময়লা কুড়িয়ে রাস্তা পরিষ্কার করা বিডি ক্লিন তারুণ্যের উদ্দেশ্য নয়, বরং বিডি ক্লিন তারুণ্যে ময়লা কুড়ায় যাতে আপনার আমার বিবেক জাগ্রত হয়। সেই সাথে বিডি ক্লিন তারুণ্যেদের এমন সাহসী কাজের প্রতিদানে যত্রতত্র ময়লা ফেলা অভ্যাস পরিহার করার কথা জানিয়েছে।
এসময় সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল, জেলা সমন্বয়ক আল-নোমান, উপ-সমন্বয়ক (আইটি মিডিয়া) ফিরোজ মাহামুদ, উপ-সমন্বয়ক (লজিস্টিক) তুষার ইমরানসহ ফারিয়া জান্নাত তিথি, আনিশা নওশিন, তানজিয়া সাইফা, বর্ষন, বাপ্পি, গোলাম, আরজু, সোহান, নাইমুর, সোহান শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
