এনসিটিএফ'র শিশুরা পালন করলো জেলা শিশুবিষয়ক কর্মকর্তার জন্মদিন

আপলোড তারিখঃ 2017-07-09 ইং
এনসিটিএফ'র শিশুরা পালন করলো জেলা শিশুবিষয়ক কর্মকর্তার জন্মদিন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ'র শিশুরা পালন করলো জেলা শিশু বিষয়ক কর্মকর্তার জন্মদিন। করবেই বা না কেন? এমন কথাই বলল এনসিটিএফ'র জেলা কমিটির এক সদস্য। কারণ জানতে চাইলে বলল,` মেডাম আমাদের সবার জন্মদিন কবে তা ঠিক রাখেন, যার জন্ম দিন, তাকে না জানিয়ে শিশু একাডেমিতে এনসিটিএফ'র সকলকে ডেকে কেক কাটার আয়োজন করে সারপ্রাইজ দেন। তাই, আমরাও তার জন্মদিনে আজ মেডামকে একটু সারপ্রাইজ দিলাম। রাত ১২টায় আমরা ফেসবুক ও ফোনের মাধ্যমে মেডামকে উইস করেছি। এখন কেক কেটে আমরাও একটু মেডামকে সারপ্রাইজ দিলাম, হঠাৎ করে এসে। চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি শিশুদের জন্মদিন পালনের চেষ্টা করেন।`এনসিটিএফ`  শিশু একাডেমির দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকারের শিশু অধিকার বিষয়ক সংগঠন যা শিশুদের দ্বারা পরিচালিত। চুয়াডাঙ্গা এনসিটিএফ'র শিশুদের এই দৃষ্টান্ত শিখনীয়। গতকাল সকাল দশটায় এনসিটিএফ'র শিশুদের এই আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি  তার আনন্দে কেঁদে ফেলেন। এসময় তিনি বলেন এটাই আমার জিবনের ইচ্ছা ছিল,ছোট বেলায় শিশু একাডেমির পুরষ্কার পেয়েছি, ইচ্ছা জেগেছে এখানে চাকরি করার।যাইহোক,এটা আমার চাকরি জিবনের শ্রেষ্ঠ এবং সুন্দর দিনগুলির একটা।এসময় এনসিটিএফ'র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী,সহসভাপতি মাহফুজা লুবনা শোভা, ক্রিয়া সম্পাদক ফানহান লায়েস আবেগ, শিশু গবেষক আসাদুজ্জামান আসাদ, জেলা কমিটির সদস্য আছিব মল্লিক নয়ন, নিশাত, নাঈমাসহ এনসিটিএফ'র জেলা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলো। -প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)