জীবননগরে চাচার মোটরসাইকেলে চড়ে শিশু জখম, রেফার্ড

আপলোড তারিখঃ 2022-06-26 ইং
জীবননগরে চাচার মোটরসাইকেলে চড়ে শিশু জখম, রেফার্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরের চাচার মোটরসাইকেলে চড়ে অমিফা আক্তার (৪) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশু অমিফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম শিশু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রহিমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে চাচার মোটরসাইকেলেযোগে গ্রামের ভেতর ঘুরতে বের হয় অমিফা। পথের মধ্যে একটি বাইসাইকেলকে পাশ কাটিয়ে যেতে গেলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা অমিফা রাস্তার ওপর আছড়ে পড়লে তার মুখমণ্ডল গুরুতর জখম হওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ছিলে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা অমিফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখেন ও উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। গতকাল সন্ধ্যায় পরিবারের সদস্যরা শিশু অমিফার উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় অমিফাকে জরুরি বিভাগে নেয়। সে মোটরসাইকেল দুর্ঘটনায় জখম হয়েছে বলে জানতে পারি। তার মুখ, নাকসহ মুখমণ্ডলে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজেনে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)