গাংনীতে স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-06-25 ইং
গাংনীতে স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এ ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মাদ সাহিদুজ্জামান খোকন। দেড় কোটি টাকা ব্যয়ে কাজলা নদীর পাশে সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুরের উপ-পরিচালক শাহিন হাসান। এসময় গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা হেলালী জুসী, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমিদাতা গোলাম হোসেন, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাবেক ছাত্রনেতা তামজিদুর রহমান মুক্তি মাস্টার, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, পরিবার পরিকল্পনা সহকারী বুলবুল হোসেন, আশিইল ইসরাক হোসেন, আবু কায়ছার, পরিবার কল্যাণ পরিদর্শিকা গেনিয়ারা খাতুন, নাজমুন্নাহার, সীমা খাতুন, উপ-সহকারী কউিনিটি মেডিকেল অফিসার আমির হামজা, নাজমুল হুদা ও পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সবুজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)