আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দঘন সময় কাটালেন ওসি সাইফুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-06-25 ইং
আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দঘন সময় কাটালেন ওসি সাইফুল ইসলাম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বপ্নঘর ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দঘন সময় কাটালেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সিনিয়র সাংবাদিকেরা। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল স্বপ্নঘর ফাউন্ডেশন পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফিরোজ ইফতেখার, দৈনিক পশ্চিমাঞ্চল ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রহমান মুকুল ও প্রধান উপদেষ্টা আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এসময় আলমডাঙ্গার থানার ওসি সাইফুল ইসলাম স্বপ্নঘর ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ঈদের পোশাক তুলে দেন। তিনি বলেন, সমাজের একটা বড় অংশকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজের সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে, সুনাগরিকে পরিণত করে সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব পালন করে যাওয়ায় স্বপ্নঘর ফাউন্ডেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি সমাজের সামর্থ্যবানদের এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান। স্বপ্নঘর ফাউন্ডেশনের পরিচালক ও শিক্ষক জান্নাতুল মাওয়া ও শিক্ষক নাফিজা শর্মির সঞ্চালনায় আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্যে অতিথিদের মাতিয়ে রাখেন। পরে থানার ওসি আলমডাঙ্গার স্বয়ম্ভর লাইব্রেরি পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)