চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে সব প্রার্থী বৈধ ঘোষণা

আপলোড তারিখঃ 2022-06-24 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে সব প্রার্থী বৈধ ঘোষণা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে মোট প্রার্থী ও আলমডাঙ্গায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখা এবং ২ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন তাদের কার্যক্রম তফশিল অনুযায়ী পরিচালনা করছেন। প্রার্থীদের ফরম উত্তোলনের শেষ দিন পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি পদে মো. আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি পদে আকতার হোসেন জোয়ার্দ্দার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ফরম উত্তোলন করেন। আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পদে মো. আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক পদে মো. জিল্লুর রহমান ওল্টু, সিনিয়র সহসভাপতি পদে মো. মাগরিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. মাহবুব হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে আলী অজগর সাচ্চু মনোনয়ন ফরম তোলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও মো. ইকরামুল হক ইকরা, সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপ্টন ও নুরনবী সামদানী, সিনিয়র সহসভাপতি পদে প্রভাষক মো. আতিয়ার রহমান ও এম আর মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মহাবুল হক ও মোমিনুর রহমান। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি পদে মো. রাফিতুল্লাহ মহলদার, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমেদ মালিক সুজন মনোনয়ন ফরম তোলেন। গতকাল ২৩ জুন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সব প্রার্থীকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি খন্দকার ও কমিশনার অ্যাড. মো. আসাদুজ্জামান মিল্টন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)