চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-06-24 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১২ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ওমর ফারুক দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত আনিছুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় একজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকসহ আসামিকে থানা হাজতে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ফেনসিডিলসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)