দর্শনায় আলোর ফাঁদ দিয়ে ফসলের পোকাদমন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-24 ইং
দর্শনায় আলোর ফাঁদ দিয়ে ফসলের পোকাদমন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১০টি গ্রামের কৃষক, কৃষাণী ও কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে আলোর ফাঁদ দিয়ে ফসলের পোকা দমন ও ব্যবস্থাপনাবিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মীর্জা সুলতান মঞ্চে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে দর্শনা-পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ১০টি গ্রামের দুই শতাধিক কৃষক, কৃষাণী ও কীটনাশক ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক (ডিএই ও সদস্য এলপি এপুল কৃষি মন্ত্রণালয়ের) কৃষিবিদ মো. হামিদুর রহমান। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল হোসেন (বল্টু)। ওয়ার্কশপ শেষে ১০ জন কৃষক আজিজুর রহমান, হাফিজুর রহমান, গোলাম মর্তুজা, মফিজুল ইসলাম, শফি কামাল, লালন মিয়া, আবুল হাশেম, সুমন মিয়া ও আকরাম হোসেনকে পোকা দমন আলোর ফাঁদ উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ^াস ও জালাল উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)