গাংনীতে ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-06-24 ইং
গাংনীতে ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৭২ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করে। আটককৃত লিয়াকত আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা গ্রামের পশ্চিমপাড়ার মৃত জসিম মণ্ডলের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জামতলা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুণ্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে আটক করেন। এসময় মাদক পরিবহনের কাজে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃত লিয়াকত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)