চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় থেকে ইয়াবাসহ হেলাল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় থেকে ইয়াবাসহ হেলাল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হেলাল উদ্দীন (৪০) নামের একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে দৌলতদিয়াড় এলাকার হাটবোয়ালিয়া বাস কাউন্টাটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দীন দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার আবুছদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী জিন্নাহ, আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ হেলালকে গ্রেপ্তার করে। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশী চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে  উদ্ধারকৃত ইয়াবাসহ আটক হেলাল উদ্দীনকে থানা হেফাজতে নিয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)