চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলার সকল ইমামদের নিয়ে দিনব্যাপী ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই সম্মেলন। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে কথা বলতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। কারণ প্রত্যেকটা ইমাম মানেই একেকটা নেতা। তাঁদের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন।’ তিনি আরও বলেন, ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম-ওলামারা মূখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। তাই এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তব্য শেষে তিনি জেলার ইমামদের কাছ থেকে বিদায় নেন। সভায় স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মজিবর রহমান। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মো. মোস্তফা কামাল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার মীর জান্নাত আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)