গার্ল গাইডস-এর হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
গার্ল গাইডস-এর হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গার্ল গাইডস-এর হলদে পাখি সম্প্রসারণে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশন। সমন্বয় সভায় বৃক্ষরোপণ, শিশু পাচার প্রতিরোধ, স্যানিটেশন কার্যক্রম বৃদ্ধি, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আামিনুল ইসলাম খান। জেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশনের কমিশনার ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপাইভাইজার সোহেল আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)