ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে মাঠে গরুর জন্য ঘাষ কাটার সময় বজ্রপাতে আব্দুল্লাহ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ মহেশপুরের জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী দোয়ার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, আব্দুল্লাহ সকালে গরুর জন্য ঘাষ কাটতে যান দোয়ার মাঠে। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি আর তার সাথে শুরু হয় বজ্রপাত। মাঠের মধ্যেই ঘাষ কাটা অবস্থায় বজ্রপাতে আব্দুল্লাহর করুণ মৃত্যু হয়। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ বজ্রপাতে আব্দুল্লাহর মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান, গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
