কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ট্রাফিক পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১৪টি মোটরসাইকেল আটক করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ। টিআই আমিরুল ইসলামের নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ অভিযান চালান। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ অভিযান পরিচালনা হয়। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারে মোটরসাইকেলের ওপর অভিযান চালিয়ে যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের মোটরসাইকেলগুলো আটক করা হয়। মোট ১৪টি মোটরসাইকেল আটক করা হয় ও তাদের প্রত্যেকের নামে মামলা দেওয়া হয়। মোটরসাইকেলগুলো কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়িঁতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)