জীবননগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
জীবননগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাধ্যমিক স্কুল পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ সামাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জামাল আখতারসহ বিদ্যালয়ের শিক্ষকগণ। সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের ১ শ জন কিশোরীর মাঝে নিরাপদ স্যানিটেশন, খাতা ও কলম বিতরণ করা হয়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)