ঝিনাইদহে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
ঝিনাইদহে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ফ্যামেলি কার্ডের মাধ্যমে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। উদ্বোধন অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টটর খান মো. আব্দুল্লা আল মামুন, নতুন হাটখোলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, সারা দেশের ন্যায় ঝিনাইদহেও গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩টি পরিবারের মাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি প্রতিবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন, ৫৫ টাকায় ১ কেজি চিনি ও ১৩০ টাকায় ২ কেজি মসুরের ডাল পাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)