দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ছবির ক্যাপশন:

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

  ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে একাধিক গ্রুপ ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পুলিশ একাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে শহরের চৌরাস্তা মোড়ে চোরগুপ্তা হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্টো আহত হন। পরে ভাঙচুর করা হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়িঘর। পুলিশ জানায়, দলীয় আধিপত্য বিস্তার নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপার পৌর মেয়র আশরাফুল আজম এবং পৌর আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান শিকদার ইকুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইকুর সমর্থক থানা যুবলীগের সহসভাপতি আসাদুজ্জামান ভুট্ট (৪০) ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে মেয়র গ্রুপের সমর্থকেরা। ওয়াহিদুজ্জামান শিকদার ইকু অভিযোগ করেন, মঙ্গলবার রাতে আসাদুজ্জামান ভুট্টো স্ত্রী লিজাকে নিয়ে চৌরাস্তা মোড়ে আম কিনছিলেন। এসময়  মেয়র পুত্র রাজিবের নেতৃত্বে বাদশা, নুর ইসলাম, জাহাঙ্গীর, সাহেব আলীসহ ১০-১২ জন চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্ত্রী স্বামীকে ঠেকাতে  গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। বিষয়টি নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আশরাফুল আজমের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর পুত্র রাজিবকে মোবাইল করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি’ এই বলে লাইন কেটে দেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার জন্য ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক করতে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)