ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সম্পাদকের পিতৃবিয়োগ

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সম্পাদকের পিতৃবিয়োগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের গ্রুপ ক্রিয়েটর ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠুর পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক তোয়াজ উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম তোয়াজ উদ্দীন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীরা মরহুমের মৃতদেহ দেখতে কৃষ্ণপুর গ্রামে ভিড় করেন। এসময় এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসনের কর্মকর্তা ও জেলার শিক্ষক সমাজের প্রতিনিধি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে নারায়গঞ্জের জেলা প্রশাসক ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উপদেষ্টা মঞ্জুরুল হাফিজ রাজু ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমার জয় তোয়াজ উদ্দীন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উপদেষ্টা মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ চেম্বারের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল, ফাউন্ডেশনের কর্মকর্তা মোরশেদ আলম, মাসুদ রানা, সাইদুল ইসলাম টিটো, শুরভী রেজা, নাজমুল হাসান, মনিরা খাতুন, নিপা জামান প্রমুখ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান। গতকাল বুধবার বাদ আসর মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়েছে বলে জানান মরহুমের ছোট ছেলে উজির আলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)