নতিডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2022-06-23 ইং
নতিডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নতিডাঙ্গায় বিবাহিত যুবক আলমগীর হোসেনের বিরুদ্ধে ১২ বছরের শিশুকন্যাকে পাটখেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ জুন) দুপুরে হাতে থাকা ধারালো হেসোর ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণের পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকন্যাকে আলমগীর ফেলে রেখে যায়। এ ঘটনায় অত্যাচারের শিকার শিশুকন্যার মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ১২ বছরের এক শিশুকন্যা বাড়ির পাশের মাঠে খড়ি কুড়াতে গিয়েছিল। সে সময় একই গ্রামের বিল্লাল হোসেনের বিবাহিত ছেলে আলমগীর হোসেন (৩৫) তার হাতে থাকা হেসো উচিয়ে ভয় দেখিয়ে শিশুকন্যাকে পার্শ্ববর্তী মুল্লাতের পাটখেতে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। দুপুর গড়িয়ে গেলেও শিশুকন্যা বাড়ি ফিরে না গেলে মা আতঙ্কিত হয়ে মাঠে খুঁজতে যান। একপর্যায়ে পাটখেতের ভেতর কান্নার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার নিজের শিশুকন্যা কাদার মধ্যে শুয়ে কান্নাকাটি করছে। নির্যাতনের শিকার শিশুকন্যাটি মাকে সব খুলে বলে। গত দুদিন ধরে এ শিশুকন্যা ধর্ষণের ঘটনা মীমাংসা করতে দফায় দফায় সালিশ করা হলেও শেষ পর্যন্ত ২২ জুন আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকন্যার মা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)