উথলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2022-06-22 ইং
উথলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৪ নম্বর ওয়ার্ড সেনেরহুদা গ্রামে অবস্থিত জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান। উথলী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, প্রচার সম্পাদক সেলিম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ জুয়েল, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিয়াবুল হোসেন, শফিকুল ইসলাম শফি, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবিদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উথলী ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য জয়নব বেগম ও সমাজসেবক আব্দুল মজিদ। এছাড়া কর্মী সমাবেশে উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সম্রাট হোসেনসহ আওয়ামী লীগের কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আওয়ামী লীগের কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)