মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

আপলোড তারিখঃ 2022-06-22 ইং
মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণের খামারবাড়ি চত্বরে এ মৌসুমী ফল মেলার আয়োজন করা হয়। বিভিন্ন ধরণের ফলের সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ শামসুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাদী হটিকালচারের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এ কে এম কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীনসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কৃষক ও খামারীরা। এ ফল মেলায় আম, কাঁঠাল, আনারস, পেঁপেঁ, পেয়ারা, লিচু, কলা, লটকন, জামরুল, খেজুর, ড্রাগন প্রভৃতি ফলসহ প্রায় ২০ প্রজাতির ফল প্রদর্শন করা হয়। জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানা ধরণের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)