ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

আপলোড তারিখঃ 2022-06-22 ইং
ট্রাক্টরের চাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রাক্টর চাপায় মিনাল হোসেন (৩০) নামে এক ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা মধুরচারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিগত মিনাল হোসেন উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ গ্রাম থেকে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের দিকে যাচ্ছিলেন মিনাল হোসেন। আরামডাঙ্গা মধুর চারার নিকট পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা অবৈধ যান মাটি বোঝায় ট্রাক্টর পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হাসান জানান, মোটরসাইকেল ও ট্রাক্টর ফাঁড়িতে আটক করা হয়। পরে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল বাদ আছর জানাজা শেষে মিনাল হোসেনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)