মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-22 ইং
মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ স্লোগানে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতায় ইরেসপো প্রকল্প কর্তৃক বাস্তবায়িত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধনসহ স্যানেটারি ন্যাপকিন, খাতা-কলমসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামের সভাপতিত্বে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)