হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধা সাকের আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-06-21 ইং
হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধা সাকের আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সাকের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর পূর্বে তিনি পুরো শরীর জ্বলে-পুড়ে যাচ্ছে বলে পরিবারকে জানিয়েছিলেন। প্রাথমিকভাবে স্বজন এবং এলাকাবাসী সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছিলেন। কিন্তু পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সাপে কাটার কোনো আলামত নেই তাঁর। বীর মুক্তিযোদ্ধা সাকের আলী মৃত্যুকালে দুটি স্ত্রী, এক ছেলে ও তিনটি কন্যাসন্তান রেখে গেছেন। হরিণাকুণ্ডু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানিয়েছেন, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাকের আলী সাপে কেটে নয়, স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। গতকাল বেলা তিনটায় বাসভবন প্রাঙ্গনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড ওব অনার প্রদান করে উপজেলা প্রশাসন। পরে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। একটি চৌকশ পুলিশ সদস্যদের গার্ড ওব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শরাফত দৌলা ঝণ্টু, বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ জেলা সাবেক কমাণ্ডার রেজাউল ইসলাম গেন্দা, বীর মুক্তিযোদ্ধা হরিণাকুণ্ডু উপজেলা সাবেক কমাণ্ডার মহীউদ্দীন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিজিবি হাবিলদার মোশারফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)