হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-06-21 ইং
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুকাইয়া আক্তার (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছেন। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার ভায়না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নাজমুল লস্করের মেয়ে। নিহতের স্বজনরা জানান, দুপুরে শিশুটি খেলা করেছিল। হঠাৎ নিজ বাড়ি ছাদের বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে পুরো বিল্ডিং বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে কর্তব্যরত পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্লী চিকিৎসক আইয়ুব হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি রক্তশূন্য হয়ে পড়ে। তিনি আসার আগে তাঁর মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)