দর্শনায়  ৪২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-06-20 ইং
দর্শনায়  ৪২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ৪২০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রুহুল আমিন দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে। পুলিশ জানায়, গতকাল রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের দিকনির্দেশনায় থানার এসআই তারিফুজ্জামান, এসআই সুমন্ত বিশ্বাস ও এএসআই আবু বক্কর সিদ্দিক ফোর্স নিয়ে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গ্রামের জনৈক আ. কাদেরের বেগুণ খেতের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বেগুনের খেতের পাশে থাকা ভুট্টার খড়ির গাদার মধ্যে লুকিয়ে রাখা স্থান হতে ৪২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় রুহুল আমিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে। এ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ৪-৫ জনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এবিষয়ে দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে মাদক আইনে মামলাসহ তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)