গাংনী পৌরসভার বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2022-06-20 ইং
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন মেয়র আহম্মেদ আলী। বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠমো উন্নয়নের ওপর। আয়ের সাথে ব্যয়ের সমন্বয় রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। খসড়া বাজেট পড়ে শোনান পৌর প্রকৌশলী শামীম রেজা। মোট ১৩১ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার ৭০৮ টাকার বাজেট ঘোষণায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জোর দেওয়া হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে বাজেটের সমপরিমাণ। বাজেট অধিবেশনে পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ডে ফোর লেন সড়ক নির্মাণের সাথে সাথে শহরের মধ্যে দৃষ্টিনন্দন আলোর ব্যবস্থা করা হবে। যা শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করবে এবং পথচারীরা প্রশংসনীয় হবে। তাছাড়া খুব শিগগিরই গাংনী পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)