কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-06-20 ইং
কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় কার্পাসডাঙ্গা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, ইউপি সচিব মহিউদ্দীন, কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আতিয়ার রহমানসহ আরও অনেকে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় সুবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)