হাসাদাহে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপলোড তারিখঃ 2022-06-20 ইং
হাসাদাহে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় হাসাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা, মাধবপুর বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় ও মাধবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মোট ২৫টি বাইসাইকেল ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, ইউপি সচিব আসাদুর রহমান আসাদ, ইউপি সদস্য আতিকুজ্জামান সণ্টু, আমির  হোসেন ঝুলু, সোহেল রানা শ্যামল, আব্দুল মোতালেব মাস্টার, আব্দুল গনি, মহিলা মেম্বার বেদেনা খাতুন, নুরবানু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)