আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-06-20 ইং
আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তাবায়নে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, অর্থবিষয়ক সম্পাদক আলী রেজা সজল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ১ নম্বর প্যানেল মেয়র সুলতান আরা রত্না, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, মহিলা নেত্রী সাথী, কাজল রেখা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, গালিব, ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, দলীয় পৌর কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, নির্বাচিত চেয়রম্যানবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীবৃন্দ। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সকল সাংগঠনিক জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ইউনিট পর্যায়ে এবং অনুরুপভাবে সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীকে যথাযথ স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে নিম্নোক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, বাদ আসর দোয়া মাহফিল এবং বাদ মাগরিব কেক কাটা ও আতশবাজি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)