চন্ডিপুরে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
চন্ডিপুরে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কুড়ালগাছি ইউনিয়নের চন্ডিপুরে গাজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চন্ডিপুর-সাড়াবাড়ীয়ার কয়ারবিল সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দর্শনা থানা পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীরের নির্দেশে এস আই তারিফুজ্জামান, এ এস আই মারুফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালায় দর্শনা থানাধীন সাড়াবাড়ীয়া গ্রামস্থ সাড়াবাড়ীয়া কয়ারবিল পাকা রাস্তার উপর। এসময় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাখা এক কেজি গাঁজা সহ পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মৃত সোহারাব হোসেনের ছেলে ইমরান হোসেন(২৭), ও একই ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে অন্তর আলী আটক করে পুলিশ। এসময় তাদের হাতে থাকা ব্যাগ থেকে এ গাঁজা উদ্ধার করে পুলিশ। এঘটনায় আটকৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)