গাংনীতে ভ্যান চুরির অভিযোগে একজন আটক

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
গাংনীতে ভ্যান চুরির অভিযোগে একজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ভ্যান চুরির অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল ইসলাম গাংনী উপজেলার করমদী গ্রামে কাজিপাড়ার সদর আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘শরিফুল ইসলামে বিরুদ্ধে ভ্যান চুরিসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার বামন্দি এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করে।’ শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)