মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুজিবনগর পর্যাটন মোটেল অডিটোরিয়ামে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সকালে মুজিবনগর স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের সহিত জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। খুলনা বিভাগীয় কমিটির সমন্বয়কারী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এস এম শাহরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপরিষদের সদস বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মঈন উদ্দীন মিয়াজি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী ও অর্থ সম্পাদক মাধবী ইয়াসমীন রুমা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের সমন্বয়কারী ও দপ্তর সম্পাদক, মো. তাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়কারী ও ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মাকসুদা সুলতানা ঐক্য, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সমন্বয়কারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান মেহেরপুর জেলা কমিটির সভাপতি ও খুলনা বিভাগ সমন্বয় কমিটির সদস্য সাকিল আহাম্মদ, খুলনা বিভাগ সমন্বয় কমিটির সদস্য মো. ফারুক হোসেন উজ্জল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতির দিক নির্দেশনামূলক উদ্বোধনী বক্তব্যের মাধমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)