চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল ও ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল ও ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল চুয়াডাঙ্গা জেলার শাখার উদ্দ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৃথক পৃথক স্থানে এসব কর্মসূচি পালন করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। যুবদল: চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক টনিক, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হ্যাপি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিলন আলী লিমন। পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রুবেল, শাহাবুল ইসলাম, আব্দুল মতিন খোকন, আবু আসলাম সোহাগ, আরিফ হোসেন, আনারুল ইসলাম, রমজান আলী, টোকন, টুটুল, সেলু বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাসমত আলী। ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, রফিকুল ইসলাম রফিক, আশরাফুল ইসলাম, আব্দুল আলিম, আমিন হোসেন, হাসিবুল ইসলাম, মামুন, রুবেল হোসেন, সাইফুল, আকাশ, সুমন, মিলন, নিরব, করিম, নাইম হোসেন, কাদের, জামাল উদ্দিন, বাবু, কামরুল হাসানসহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ আসাদুল্লাহ। `` ছাত্রদল: বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলার শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন ইসলাম শান্ত। এছাড়া উপস্থিতি ছিলেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য মাহমুদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোমিন, সিনিয়ার যুগ্ম সম্পাদক ইয়াসিন, যুগ্ম সম্পাদক হৃদয়, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবু হানিফ তন্ময়, সহ-সভাপতি রিফাতুল হক, সাংগঠনিক সম্পাদক সোয়াইব হাসান সায়েম, যুগ্ম সম্পাদক রাব্বি, মোহন, সুমন দপ্তর সম্পাদক রাহাতুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হুরায়রা তমাল, সদস্য লোকমান, রিয়াদ, পরশ, ৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক মো হাসান, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম, ৬নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক লিজন আহমেদ, সিনিয়ার যুগ্ন-সম্পাদক সাদায়েত হোসেনসহ সদর উপজেলার অন্তর্গত ইউনিয়ন ছাত্রদল নেতা যথাক্রমে হাসানুজ্জামান হাসান, নয়ন, রফিকুল ইসলাম, হৃদয়, সুইট, রাকিব, লিমন, রাব্বি, ছাব্বির, লিমন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)