বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার সময় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সাদিকুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু সাহেদুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ। সভায় উপস্থিত ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মো. সদিকুজ্জামান রঞ্জুকে সভাপতি, এম এ বারী, শহিদুল ইসলাম, মো. আব্দুল মতিনকে সহ-সভাপতি, হাফিজুল হক লাভলুকে সাধারণ সম্পাদক, বকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ তুহিন, দপ্তর সম্পাদক শাহেদ সালাম, ধর্মীয় সম্পাদক আব্দুল আউয়াল লিটু, কার্যকারী নির্বাহী সদস্য আব্দুল মজিদ জিল্লু, মনিরুল ইসলাম, এনামুল হক, জাকির হোসেন, মানবেন্দ্র কুমার সাহাকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর আশু রোগ মুক্তি কামনা ও যে সমস্ত ঔষধ ব্যবসায়ীগণ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)