চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে তিনজন আক্রান্ত

আপলোড তারিখঃ 2022-06-18 ইং
চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে তিনজন আক্রান্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একদিনে বিষধর সাপের কামড়ে তিনজন বিষে আক্রান্ত হয়েছেন। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত ইমরাজ আলীর ছেলে ইজারত (৬০), একই উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর ব্রিজমোড় এলাকার মৃত তৈয়ব আলী ছেলে মিজানুর রহমান (৬৫) ও দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের আরজুল্লাহর ছেলে আলমগীর হোসেন (২০)। সাপের কামড়ে বিষে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, পৃথকস্থানে তিনজনই বৃষ্টি শেষে মাঠে কৃষিকাজের সময় সাপের কামড়ের শিকার হন। পরে তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরকে ভর্তি করে রাখেন। চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভীন অনিক চৌধুরী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত বিষধর সাপের কামড়ের শিকার হয়ে তিনজন ভর্তি হয়েছেন। এর মধ্যে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন তবে তাঁরা শঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)