ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত জীবনযাপনবিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের আয়োজনে ‘আজমির ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে ও অর্থায়নে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
