২২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
২২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সমস্যা সমাধানের ফলপ্রসূ আলোচনার আশ^াসে ২২ ঘণ্টা পর মুক্ত হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দু শেখর গায়েন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি মুক্ত হন। এর আগে গত বুধবার বেলা দুইটা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে তাঁকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে গত কয়েকদিন যাবত সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। বিষয়টি জানতে গত বুধবার দুপুরে ডা. শুখেন্দু শেখর গায়েন কলেজে এলে তাঁকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আগামী ২০ জুন ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের ত্রিপক্ষীয় আলোচনার আশ^াস দিলে তাঁকে মুক্ত করে দেন শিক্ষার্থীরা। মুক্ত হওয়ার পর ডা. শুখেন্দু শেখর গায়েন বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি করছে, তা যৌক্তিক। আমি খুলনায় গিয়ে ডিজি মহোদয়কে লিখিতভাবে জানাব। সোমবার বৈঠক হওয়ার কথা হয়েছে। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।’ উল্লেখ্য, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রির দাবিতে কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)