হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোয়াদ আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ভেড়াখালী গ্রামের বিদ্যুৎ মিস্ত্রি ইরাদ আলীর ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকালে ঘরের মধ্যে খেলা করছিল শিশু সোয়াদ। এসময় ঘরের মাল্টিবোর্ডের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ডাকবাংলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সোয়াদকে মৃত ঘোষণা করেন। সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই জিন্নাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু সোয়াদ আলীর সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)