বন্ধুর স্ত্রীর সাথে ব্যবসায়ীর অনৈতিক সর্ম্পক, গণধোলাই

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
বন্ধুর স্ত্রীর সাথে ব্যবসায়ীর অনৈতিক সর্ম্পক, গণধোলাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গায় জুয়া খেলতে গিয়ে ব্যবসায়িক পার্টনার ও বন্ধুর ২য় স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় হাতেনাতে আটক হয়েছে এক ব্যবসায়ী। এসময় স্থানীয়রা তাঁকে গণধোলাই দেয়। পরে ভো-দৌঁড় দিয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহিম। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কামারপাড়ার সিফাত আলীর ছেলে আব্দুর রহিম তাঁর পরিচিত কয়েকজনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া পশ্চিমপাড়ার একটি মাঠে জুয়া খেলতে যায়। জুয়া খেলে ফেরার পথে ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ায় তাঁরই ব্যবসায়িক পার্টনার ও বন্ধু নাসিরের শ্বশুর বাড়িতে যান। এসময় বাড়িতে কেউ না থাকায় নাসিরের স্ত্রীর (২২) সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। নাসির বাড়িতে এসে ঘরের মধ্য তার স্ত্রীর সাথে বন্ধুর অনৈতিক সম্পর্কের বিষয়টি দেখতে পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে গ্রামবাসী ওই বাড়িতে জড় হয়ে পরকীয়া প্রেমিক আব্দুর রহিমকে ধরে গণধোলাই দেওয়া শুরু করে। গণধোলাই খেয়ে আব্দুর রহিম ভো-দৌঁড় দিয়ে মাঠের দিকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবিষয়ে অভিযুক্ত পরকীয়া প্রেমিক রহিমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁকে কৌশলে ডেকে এনে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, তাঁর বন্ধুর স্ত্রী বিষয়টি স্বীকার করে বলেন, আব্দুর রহিমের সাথে তাঁর প্রেমের সর্ম্পক আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করেছেন এবং তাদের মধ্যে নিয়মিত মোবাইলে কথা হয়। তিনি আব্দুর রহিমকে বিয়ে করবেন বলে জানান।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)