দর্শনায় ‘ইউ আর দ্য গেম চেঞ্জার’ বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
দর্শনায় ‘ইউ আর দ্য গেম চেঞ্জার’ বইয়ের মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে এসে নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের ছেলে মাসুদ রানা সাগর। প্রেসক্লাবে আগমন তরুণ লেখক মাসুদ রানা সাগরের হাতে ২টি বই। একটি ২০২১ সালের ঢাকায় একুশে বই মেলায় প্রকাশিত হয় তৃষ্ণার্ত মুসাফির। এবং পরবর্তী ২০২২ সালের আরেকটি বই ‘ইউ আর দ্যা গেম চেঞ্জার’ প্রকাশ করে। বই দুটি এবং সাথে দুইজনকে সাথে নিয়ে গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় হাজির হয় দর্শনা  প্রেসক্লাবে। এসময় দর্শনা প্রেসক্লাবের সদস্য এফ এ আলমগীর ও মাসুম বিল্লা উপস্থিত হন। এরপর দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের হাতে বই ‘ইউ আর দ্যা গেম চেঞ্জার’ দিয়ে মোড়ক উন্মোচন করার জন্য বলেন। মাসুদ রানা সাগরের ইচ্ছে ছিল যে দর্শনা প্রেসক্লাবের সভাপতিকে দিয়ে ‘ইউ আর দ্য গেম চেঞ্জার’ বইয়ের মোড়ক উন্মোচন করবে। শেষে তাই হলো। তবে আগে থেকে বইয়ের মোড়ক উন্মোচনের জানালে হয়তো আরও কিছু গুণীজনের সাথে নিয়ে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক খোলা হতো। বইটি ইকামাহ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আলিম। উল্লেখ্য, মাসুদ রানা সাগর লেখালেখির পাশাপাশি ঢাকা ইকামাহ পাবলিকেশন-এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)