ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ স্লোগানে বাংলাদেশ বিশ^ পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় স্লোগান প্রতিযোগিতায় দর্শনার মেয়ে সামান্তা আলম লিন্ডা সারাদেশে ২য় স্থান অধিকার করেছে। লিন্ডা দর্শনা থানা পাড়ার বাসিন্দা ও কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি এবং শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লুল্লুর ছোট মেয়ে। লিন্ডা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তাঁর দেওয়া স্লোগান ছিল ‘পরিববেশ দিবসের শপথ আজ, পরিবেশ রক্ষায় করব কাজ।’
গতকাল বৃস্পতিবার ঢাকায় হোটেল সোনারগাঁও-এ পরিবেশ অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে লিন্ডা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোলাম দত্ত, পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও জিসিএ-এর আবুল কালাম আজাদ।
