বারাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
বারাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় মোমিনপুর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য রিপন আলী কালুকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. ওয়াদুদের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কাজী গোলাম মর্তুজা, জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল মান্নান, দওলাদ মালিথা, ইয়াকুব আলী মণ্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আই রিংকু মাহমুদ, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, আনারুল ইসলাম আনু,  শ্রী ভরত দাশ, নাজিম উদ্দীন, রানা বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)