আন্দুলবাড়ীয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
আন্দুলবাড়ীয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আক্তার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হারুন মোল্লা ও সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এম এম আসলাম পারভেজ, দরুদ আলী, খলিলুর রহমান, আলিমুদ্দিন, হক, সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক সমিতির আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াশিকুর রহমান লিপু, সহকারী শিক্ষক রাজীব হাসান, আক্তারুজ্জামান উজ্জ্বল, সাইফুল ইসলাম, নাহিদা সুলতানা রুনা, হেলেন আক্তার প্রমুখ। খেলাটি পরিচালনা করেন নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা, সহকারী রেফারী মাসুম বিল্লাহ ও সাইফুল ইসলাম। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)