আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-06-17 ইং
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা ও পৌর প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক। এছাড়া সভায় আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আসাদুল হক মিকা, আশিকুর রহমান ওল্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, হাসানুজ্জামান সরোয়ার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টুটুল খন্দকার, ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)