চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুজনের ৬ মাসের জেল

আপলোড তারিখঃ 2022-06-16 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুজনের ৬ মাসের জেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আটক দুইজনকে ৬ মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় চুনুরিপাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত বাদল সরকারের ছেলে প্রসাদ সরকার (৪০) ও একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে টোকন (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে অবৈধ মাদকদ্রব্যসহ দুজন ব্যক্তি দৌলতদিয়াড় চুনুরি পাড়াতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লা ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদেরকে আটক করেন। এসময় আটককৃতদের শরীর তল্লাশী চালিয়ে ৮ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনার পরেই মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার দু’জনকে ছয়মাসে জেল দেন আদালত। মোবাইল কোর্টটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)